Ara Yucca 500ML
৳ 1,570.00
Ara-Yucca (আরা-ইউকা) – ৫00 মিলি (ইউকা সিডিজেরা নির্যাস)
Ara Agrovet Bangladesh কর্তৃক বাজারজাতকৃত Ara-Yucca হলো একটি উন্নত মানের লিকুইড সলিউশন, যা মাছ, পোল্ট্রি ও গবাদি পশুর খামারে বিষাক্ত গ্যাস দূর করতে অত্যন্ত কার্যকর।
মূল বৈশিষ্ট্য ও উপকারিতা:
-
বিষাক্ত গ্যাস দূরীকরণ: অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সালফাইডের মতো বিষাক্ত গ্যাস দ্রুত দূর করে খামারকে দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যকর রাখে।
-
মৎস্য খামার: স্বাদু ও লবণাক্ত উভয় পানিতে অ্যামোনিয়াসহ অন্যান্য বিষাক্ত গ্যাসের উপস্থিতি হ্রাস করে এবং প্রাকৃতিক খাদ্য ও উপকারী ব্যাকটেরিয়া উৎপাদনে সহায়তা করে।
-
পোল্ট্রি ও গবাদি পশু: অন্ত্র ও বেড/লিটার থেকে অ্যামোনিয়ার উৎপাদন ও উপস্থিতি নির্মূল করে। খুরের ওজন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পোল্ট্রির হাইজিন নিশ্চিত করে। এটি কক্সিডিওস্ট্যাট-এর মতো কাজ করায় কক্সিডিওসিস ভ্যাকসিনের সাথে সিনারজিস্টিক ক্রিয়া প্রদর্শন করে।
মাত্রা ও প্রয়োগবিধি:
-
মৎস্য খাতের জন্য: ২-৩ মিলি প্রতি শতাংশে (৩-৪ ফুট গভীরতায়) পর্যাপ্ত পানিতে মিশিয়ে পুকুরে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। (অথবা রেজিস্টার্ড মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী)।
-
পোল্ট্রি ও গবাদি পশুর জন্য: খাওয়ার পানিতে ১ মিলি প্রতি ২০ লিটারে। (অথবা পোল্ট্রির ক্ষেত্রে ৮০ মিলি/১০০ স্কয়ার মিটারে সপ্তাহে দুইবার স্প্রে করতে হবে)।
সংরক্ষণ ও অন্যান্য তথ্য:
-
সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
-
উৎপাদনকারী দেশ: মেক্সিকো (Manufactured by: Mexico)।

