Description

জি-স্টার ১০ ডব্লিউ ডি জি – ১০ গ্রাম (G-Star 10 WDG – 10 gm)

স্পর্শক, পাকস্থলীক্রিয় ও স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষম দানাদার কীটনাশক। জি-স্টার ১০ ডব্লিউ ডি জি একটি নতুন ধরনের স্প্রেযোগ্য পানিতে দ্রবণীয় দানাদার কীটনাশক। প্রতি কেজিতে ৫০ গ্রাম সক্রিয় উপাদান এমামেকটিন বেনজয়েট আছে। ইহা স্পর্শক ও পাকস্থলী গুনের পাশাপাশি স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতা সম্পন্ন কীটনাশক।

🔸 ব্যবহার ক্ষেত্র ও অনুমোদিত মাত্রা:

  • ফসল: বেগুন, টমেটো, শাক-পাতা, ধান, ফল/ফল গাছ, বাড়তি শসা

  • পোকা: ফল এবং ফসল ছিদ্রকারী পোকা

  • প্রতি ১০ লিটার পানিতে মাত্রা: ১০ গ্রাম

🔸 ব্যবহারের নিয়ম:

  • জি-স্টার-অনুমোদিত মাত্রায় এমন ভাবে স্প্রে করুন যেন সমস্ত গাছ/ফসল ভালভাবে ভিজে।

  • জি-স্টার-আবহাওয়া ও পোকা আক্রমণের তীব্রতার উপর ভিত্তি করে অনুমোদিত মাত্রায় প্রয়োজনে।

🔸 সাবধানতা:

  • খালি গায়ে এবং বাতাসের বিপরীতে স্প্রে করবেন না।

  • স্প্রে করার সময় নাক, মুখ ঢেকে নিন।

  • কোন রকম গন্ধ নেয়া, শরীরে লাগানো ও স্বাদ নেয়া নিষেধ।

  • স্প্রে করার পর শরীর ও কাপড় চোপড় সাবান এবং পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন।

  • ব্যবহারের পর খালি প্যাকেটটি পুড়িয়ে ফেলুন অথবা নষ্ট করে মাটিতে পুঁতে ফেলুন।

  • জি-স্টার ১০ ডব্লিউ ডি জি ব্যবহারের পর ৭-১৪ দিন পর্যন্ত ক্ষেতে হাঁস-মুরগী ও গৃহপালিত পশু প্রবেশ করতে দেবেন না এবং ক্ষেতের ফসল খাবেন না।

  • শিশুদের নাগালের বাইরে রাখুন। আগুন থেকে দূরে রাখুন।

🔸 বিষক্রিয়ার লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা:

  • বিষক্রিয়ার লক্ষণ: বমি বমি ভাব, মাথা ধরা, অস্থিরতা, বমন, শ্বাসকষ্ট, পেটে ব্যথা ও ডায়রিয়া ইত্যাদি।

  • প্রাথমিক চিকিৎসা: গায়ে লাগলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। গিলে খেলে বমি করান। অচেতন রোগীকে বমি করাবেন না। সত্বর ডাক্তারের পরামর্শ নিন। নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই, লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।

Shipping and Delivery