ট্রাইকো পাওয়ার (শশা-টমেটো-তরমুজ)১০০ মিলি
৳ 195.00
ট্রাইকো পাওয়ার (শশা-টমেটো-তরমুজ) – ১০০ মিলি
ট্রাইকো কম্পোস্ট হাউজ হতে নিঃসৃত জৈব রস-ই ট্রাইকো পাওয়ার®। ইহা শশা, টমেটো, তরমুজ ও অন্যান্য সবজি ফসলের জন্য বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুতকৃত একটি উৎকৃষ্ট মানের বহুবিধ পুষ্টি উপাদান সমৃদ্ধ জৈব জীবাণু উজ্জীবক। ইহা গাছকে সতেজ ও তরতাজা রেখে অধিক ফলন উৎপাদনে সক্ষম।
🔸 উপকারিতা:
-
পাতার দাগ, ফাঙ্গাস, ব্যাকটেরিয়াল লিফ স্পট ও রুট নেমাটোড ইত্যাদি রোগের প্রতিরোধক।
-
গাছের ফুল ও ফল ঝরে পড়া রোধ করে এবং সঠিক বৃদ্ধি নিশ্চিত করে।
-
মাটির উপকারী জীবাণুর কার্যক্রম বাড়িয়ে গাছের পুষ্টি উপাদান গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে।
-
ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত যেকোনো রোগের আক্রমণে অত্যন্ত কার্যকর।
🔸 ব্যবহার বিধি:
-
প্রতি ৭ দিন অন্তর অন্তর ৫ মি.লি : ১ লি: পানির সাথে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করতে হবে।
🔸 বিশেষ যত্ন ও সতর্কতা:
-
অতিরিক্ত জলাবদ্ধতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ায়, তাই জমিতে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না।
-
ফুল-ফল আসার সময়ে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা বা পানি রাখুন।
-
শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।

