ট্রাইকো পাওয়ার (শশা-টমেটো-তরমুজ)৫০০ মিলি
৳ 630.00
ট্রাইকো পাওয়ার (শশা-টমেটো-তরমুজ) – ৫০০ মিলি (শুধুমাত্র শসা, টমেটো, তরমুজ ফসলের জন্য)
ট্রাইকো কম্পোস্ট হাউজ হতে নিঃসৃত জৈব রস-ই ট্রাইকো পাওয়ার®। ইহা শসা, টমেটো, তরমুজের জন্য বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুতকৃত একটি উৎকৃষ্ট মানের বহুবিধ পুষ্টি উপাদান সমৃদ্ধ জৈব জীবাণু উজ্জীবক। শসা, টমেটো, তরমুজ চাষে ইহার উপকারিতা অনেক। এটি মূলত জৈব ছত্রাকনাশক, গ্রোথ প্রোমোটার এবং মাটির স্বাস্থ্য উন্নয়নকারী এজেন্ট হিসেবে কাজ করে।
🔸 উপকারিতা:
-
শসা, টমেটো, তরমুজ গাছের ফুল ঝরে পড়া রোধ করে।
-
ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত রোগ প্রতিরোধে সহায়ক।
-
ব্যাকটেরিয়া জনিত ফলে পচা রোগ থেকে রক্ষা করে।
-
শসার গায়ে ছোট ছোট দাগ পড়া, বোঁটা শুকিয়ে যাওয়া, শসার পাতা হলুদ হওয়া, বাদামী দাগ ও পাতার নিচে ছত্রাকের আস্তরণ রোধে সহায়ক।
-
ইহা ব্যবহারে টমেটো ও তরমুজের রং গাঢ় হয় এবং টমেটো ও তরমুজের ওজন বৃদ্ধি করে।
-
ইহা নিয়মিত ব্যবহারে পোকা মাকড়ের আক্রমণ কম হয়।
-
শসা, টমেটো ও তরমুজ বেশি দামে বাজারে বিক্রি করা যায়।
-
ইহা নিয়মিত ব্যবহারে উৎপাদিত শসা, টমেটো, তরমুজ মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমায়।
-
শসা, টমেটো, তরমুজের জমিতে ভার্মি কম্পোস্ট ও রোগ, পোকা নিয়ন্ত্রণে নিম কীটনাশক ব্যবহার করলে এই পদ্ধতি ফসলকে অর্গানিক সার্টিফাইড করতেও সহায়ক হয়।
🔸 ব্যবহার বিধি:
-
প্রতি ৭ দিন অন্তর অন্তর ৫ মি.লি : ১ লি: পানির সাথে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করতে হবে।
🔸 পুষ্টি উপাদান সমূহ:
-
N (%): ০.২৩৮ | P (%): ২.৪০ | K (%): ০.৮২ | S (%): ২.৬০ | Cu (%): ০.২৪ | Fe (ppm): ১৮.০ | Mn (ppm): ২৬.০ | Zn (ppm): ২০.০ | B (%): ০.০৩ | Ca (%): ০.৬০ | Mg (%): ০.১২

