নিমোফাষ্ট (নিম খৈল) ১ কেজি

৳ 220.00

Description

নিমোফাষ্ট একটি সম্পূর্ণ রাসায়নিক মুক্ত প্রাকৃতিক জৈব উপাদান যা নিম বীজ থেকে তৈরি। এটি মাটির গুণগতমান উন্নত করে এবং গাছের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। রাসায়নিক সারের ব্যবহার কমাতে এবং মাটির উপকারী জীবাণুর কার্যক্ষমতা বাড়াতে এটি দারুণ কার্যকরী।

🔸 উপকারিতা:

  • সকল সবজি, মরিচ, ভুট্টা, ধান ও পানের জমিতে ব্যবহার উপযোগী।

  • পোকার আক্রমণ ও রোগ প্রতিরোধে কার্যকরী।

  • জমির উর্বরতা ও মাটির উপকারী জীবাণুর কার্যক্রম বাড়ায়।

  • সারের কার্যক্রম দীর্ঘস্থায়ী করে।

  • এতে রয়েছে প্রাকৃতিকভাবে বিদ্যমান নাইট্রোজেন, পটাশ, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি, যা ইউরিয়া ও কেমিক্যাল সারের ব্যবহার কমায়।

🔸 ব্যবহার বিধি:

ধান, সকল সবজি, পান, আলু, মরিচ, ভুট্টা ও অন্যান্য ফসলের জমিতে প্রতি শতকে ২৫০ গ্রাম হারে ব্যবহার করুন। প্রয়োজনে রাসায়নিক সার বা অন্যান্য জৈব উপাদানের সাথে মিশিয়েও এটি প্রয়োগ করা যেতে পারে।

Shipping and Delivery