Bio Gold Liquid 500ML
৳ 500.00
বায়ো গোল্ড লিকুইড (একুয়া) – ৫০০ মিলি (ট্রাইকোডার্মা হারজিয়ানাম – উপকারী ছত্রাক)
জৈব পদ্ধতিতে মাছ চাষে দীর্ঘ মেয়াদী অনবদ্য সমাধান হলো এই বায়ো গোল্ড লিকুইড। ট্রাইকোডার্মা একটি উপকারী ছত্রাক, যা মূলত জৈবিক পদ্ধতিতে পুকুরের তলদেশে জমে থাকা পচনশীল পদার্থ, শ্যাওলা, ক্ষতিকর ছত্রাক ও ব্যাকটেরিয়া দমন এবং পুকুরের জলজ পরিবেশের দীর্ঘ মেয়াদী ভারসম্য রক্ষার্থে ব্যবহার করা হয়।
🔸 মূল কাজ ও মোড অব একশন:
-
ট্রাইকোডার্মা সেলুলেজ, কাইটিনেজ, প্রোটিয়েজ সহ বিভিন্ন এনজাইম নিঃসরণ করে— যা পুকুরের তলদেশে জমে থাকা খাবারের অবশিষ্টাংশ, মরা শ্যাওলা, কাদা, পচা উদ্ভিদ-ভেঙে (Soluble Organic Matter)-এ পরিণত করে। এতে পুকুরের তলদেশ পরিষ্কার থাকে এবং ক্ষতিকর গ্যাস কমে যায়।
-
ক্ষতিকর ছত্রাকের কোষে আক্রমণ, খাদ্য ও জায়গা দখল করে বিষাক্ত পদার্থ নিঃসরণ করে ফলে মাছের এরোমোনাস, ছত্রাক আক্রমণ, মাইক্রোবিয়াল স্কিন রোগ কমে।
-
পুকুরের পানিতে অ্যামোনিয়া-নাইট্রাইট উৎপাদন কমিয়ে দেয়— ফলে পুকুরের অ্যামোনিয়া বাড়তে দেয় না। মাছ স্ট্রেসে পড়ে না ও পুকুরে তলদেশে কালোগ্যাস তৈরি হতে পারে না।
🔸 সুবিধা সমূহ:
-
পুকুরের তলদেশে জমে থাকা বর্জ্য, গ্যাস শ্যাওলা ও কাদা বিশ্লেষণে সাহায্য করে।
-
অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইড কমায়।
-
পানির স্বচ্ছতা ও গুণগতমান বৃদ্ধি করে।
-
বিশুদ্ধ পানিতে মাছের ক্ষুধা বাড়ে, হজমশক্তি বৃদ্ধি পায় ফলে মাছ দ্রুত বৃদ্ধি পায়।
-
রোগ জীবাণুর প্রভাব কমে যায়।
-
প্রজনন ও হ্যাচিং রেটে উন্নতি হয়।
-
প্রাকৃতিক খাদ্য উৎপাদনে সহায়তা করে।
-
উপকারী ব্যাকটেরিয়া উৎপাদনে সহায়তা করে।
🔸 মাত্রা ও প্রয়োগবিধি:
-
সাধারণ চাষে: প্রতি একর পুকুরে ১ থেকে ২ লিটার (৩-৪ ফুট গভীরতায়)। ১৫-২০ লিটার পানিতে মিশিয়ে পুকুরের সর্বত্র ছিটিয়ে দিন। প্রতি ১৫ থেকে ২০ দিনে এক বার।
-
তলদেশে কাদা বেশি হলে: প্রতি একর পুকুরে ২ থেকে ৩ লিটার (৩-৪ ফুট গভীরতায়)। প্রতি ১০ থেকে ১২ দিন পুনরায় ১ থেকে ২ লিটার ১৫-২০ লিটার পানিতে ১ থেকে ২ কেজি গুড় মিশিয়ে পুকুরের সর্বত্র ছিটিয়ে দিন।
-
অ্যামোনিয়া বর্ধন / পানির রং কালচে হলে: প্রতি একর পুকুরে ৩ থেকে ৪ লিটার (৩-৪ ফুট গভীরতায়)।
-
নতুন পুকুর প্রস্তুতিতে: প্রতি একর পুকুরে ১ থেকে ২ লিটার (৩-৪ ফুট গভীরতায়)। ১৫-২০ লিটার পানিতে ৫ থেকে ৬ কেজি গুড় মিশিয়ে পুকুরের সর্বত্র ছিটিয়ে দিন এবং ২ থেকে ৩ দিন অপেক্ষা করে পোনা ছাড়ুন। (অথবা ফিশারিজ বিশেষজ্ঞ এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য)
🔸 সতর্কতা:
-
ট্রাইকোডার্মা প্রয়োগের পর ২-৩ দিন চুন বা ব্লিচিং পাউডার ব্যবহার করা যাবে না।
-
জীবাণু নাশকরের সাথে ট্রাইকোডার্মা ব্যবহার করা যাবে না।
🔸 প্রস্তুতকারক ও অন্যান্য তথ্য:
-
পরিমাণ: ৫০০ মিলি
-
মূল্য: ৫০০/- টাকা
-
রেজিস্ট্রেশন নং: DoF Reg No : 024/25
-
বাজারজাতকারী: Ara Agrovet, Bangladesh

