Description

ক্লিন আপ ১৮ ডব্লিউপি (এসিটাক্লোর ১৪% + বেনসালফিউরন মিথাইল ৪%) – ৫০ গ্রাম (Clean Up 18 WP – 50 gm)

ক্লিন আপ ১৮ ডব্লিউপি একটি অধিক কার্যকরী ধানের আগাছানাশক, যার প্রতি কেজিতে ১৮০ গ্রাম সক্রিয় উপাদানের মধ্যে এসিটাক্লোর ১৪০ গ্রাম (Acetachlor 14%) এবং বেনসালফিউরন মিথাইল ৪০ গ্রাম (Bensulfuron Methyl 4%) হারে সক্রিয় উপাদান হিসেবে বিদ্যমান।

🔸 কার্যকারিতা:

  • ধানক্ষেতের ক্ষতিকর বিভিন্ন ধরনের আগাছা যেমন- শ্যামা, হলদে মুথা, জয়না, চেঁচড়া, পানিকচু সফলভাবে দমন করে।

🔸 প্রয়োগ ক্ষেত্র:

  • শুধু ধানক্ষেতের উপরোল্লিখিত আগাছা দমনের জন্য কার্যকর ও অনুমোদিত।

🔸 প্রয়োগমাত্রা ও ব্যবহার বিধি:

  • প্রতি একরে ৩০০ গ্রাম বা বিঘাপ্রতি (৩৩ শতকে) ১০০ গ্রাম ক্লিন আপ ১৮ ডব্লিউপি ধানের চারা রোপণের ৫-৯ দিন পর জমিতে ২-২.৫ ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া বা ছাইয়ের সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে।

  • ব্যবহারের পর জমিতে কমপক্ষে ৩-৪ দিন পানি ধরে রাখতে হবে।

🔸 সাবধানতা:

  • মুখে দেওয়া ও ঘ্রাণ নেওয়া এবং খালি গায়ে স্প্রে করা নিষেধ।

  • স্প্রে করার সময় কোনো কিছু খাওয়া ও ধূমপান সম্পূর্ণ নিষেধ।

  • শরীর, নাক, মুখ ঢেকে নিয়ে বাতাসের অনুকূলে স্প্রে করতে হবে।

  • স্প্রে করার পর শরীর ও জামা-কাপড় সাবান এবং প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

  • খালি প্যাকেট অন্য কোনো কাজে ব্যবহার না করে নষ্ট করে মাটির নীচে পুঁতে অথবা আগুনে পুড়িয়ে ফেলতে হবে।

  • ক্লিন আপ ১৮ ডব্লিউপি প্রয়োগের পর জমিতে ৭-১৪ দিন পর্যন্ত কোনো প্রকার গৃহপালিত পশু-পাখির প্রবেশ করতে দেবেন না এবং ফসল বিক্রি অথবা খাবারের জন্য তুলবেন না।

  • শিশুদের নাগালের বাইরে রাখুন। আগুন থেকে দূরে রাখুন।

🔸 বিষক্রিয়ার লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা:

  • বিষক্রিয়ার লক্ষণ: অস্থিরতা, অরুচি, বমি বমি ভাব, মাথা ধরা, বুকে চাপ অনুভব করা ইত্যাদি।

  • প্রাথমিক চিকিৎসা: চোখে পড়লে ১০-১৫ মিনিট পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। গায়ে লাগলে প্রচুর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুর্ঘটনাক্রমে খেয়ে ফেললে বমি করাতে হবে। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

  • প্রতিষেধক: নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।

🔸 গুদামজাতকরণ ও সতর্কতা:

  • গুদামজাতকরণ: ক্লিন আপ ১৮ ডব্লিউপি সর্বদা খাদ্যদ্রব্য, পশুখাদ্য ও পানীয় থেকে দূরে ছায়াযুক্ত শুষ্ক স্থানে তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করুন।

  • সতর্কতা: ক্লিন আপ ১৮ ডব্লিউপি স্প্রে করার পর স্প্রে মেশিন ভালোভাবে ধুয়ে অন্য বালাইনাশক ব্যবহার করুন।

Shipping and Delivery