Ara-Bkc 500G
৳ 3,050.00
Ara-Bkc Aquatic Pathogen Eliminator – ৫০০ মিলি (আরা-বিকেসি আদর্শ জীবাণুনাশক)
এটি জলজ খামারের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত একটি আদর্শ জীবাণুনাশক। এর প্রতি মিলি সলিউশনে রয়েছে বেনজালকোনিয়াম ক্লোরাইড ৮০%। এটি মাছ ও চিংড়ির ঘের বা পুকুরের ক্ষতিকর জীবাণু ও পরজীবীর প্রাদুর্ভাব নির্মূল করতে অত্যন্ত কার্যকর।
🔸 উপাদান:
-
প্রতি মিলি সলিউশনে আছে: বেনজালকোনিয়াম ক্লোরাইড ৮০%।
🔸 নির্দেশনা (Indications):
-
পুকুরের পানিতে জীবাণুর অস্বাভাবিক বৃদ্ধিতে।
-
মাছের পরজীবী সংক্রমণে।
-
চিংড়ির ফাঙ্গাসিয়ামের প্রাদুর্ভাবে।
-
মাছ এবং শেলফিশে সংক্রামক রোগ দূরীকরণে।
🔸 সুবিধা সমূহ (Benefits):
-
মাছ এবং চিংড়ির জন্য ক্ষতিকর জীবাণু ও পরজীবীর প্রাদুর্ভাব নির্মূল করে।
-
চিংড়ির এন্টেনা এবং পা ঝরে যাওয়া, ক্যাটিফিহের বার্ব ঝরে যাওয়া, মাছ ও চিংড়ি উভয়ের গিলরট, টেইল এবং ফিনরটসহ অন্যান্য রোগ প্রতিরোধ করে।
-
অ্যালজি এবং প্রোটোজোয়া (যেমন: যুথামনিয়াম) দূরীকরণের মাধ্যমে মাছ ও চিংড়ির দেহ পরিষ্কার ও উজ্জ্বল রাখে।
-
অ্যালগাল ব্লুম নিয়ন্ত্রণ করে।
-
সুস্থ ভারসাম্য নিশ্চিত করে, যার ফলে পুকুরের মাছ, পোনা এবং চিংড়ির বৃদ্ধি ও স্বাস্থ্যোন্নতি হয়।
-
সুইমিং পুলের পানি বিশুদ্ধকরণ এবং অ্যালগিসাইড হিসেবে কার্যকর।
🔸 মাত্রা ও প্রয়োগবিধি:
-
পুকুর বা ঘেরে (৩-৫ ফুট গভীরতার জন্য):
-
স্বাভাবিক অবস্থায়: ১০০-১৫০ মিলি প্রতি বিঘা (৩৩ শতাংশ)। পর্যাপ্ত পরিমাণ পানির সাথে (১০-১২ লিটার) মিশিয়ে পুকুরের সর্বত্র সমানভাবে ছড়িয়ে দিন। অ্যালগাল ব্লুম নিয়ন্ত্রণে অবশ্যই প্রখর সূর্যালোকে প্রয়োগ করতে হবে।
-
সংকটপূর্ণ অবস্থায় জীবাণুনাশে: ১৫০-২০০ মিলি প্রতি বিঘা।
-
অ্যালগাল ব্লুম নিয়ন্ত্রণে: ২৫০-৩০ মিলি প্রতি বিঘা।
-
-
হ্যাচারীতে (নার্সারী ট্যাংকি): ১-২ মিলি প্রতি ১০০০ লিটার পানিতে। পর্যাপ্ত পরিমাণ পানির (১-২ মিলি) সাথে মিশিয়ে ট্যাংকের পানিতে ছড়িয়ে দিন। (অথবা ফিশারিজ এক্সপার্ট এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য)

