নিপ্রোজি (নিমকিটনাশক) ১০০ মিলি
৳ 200.00
নিপ্রোজি (নিম কীটনাশক) – ১০০ মিলি
নিমপাতা ও নিমবীজ হতে প্রাপ্ত নির্যাস-ই নিম কীটনাশক। ইহা পোকা-মাকড়, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস দূর করে। পাশাপাশি ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সহ রীচ নিঃসরণ করে, যা থেকে গাছ অতিরিক্ত পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। ইহা পরিবেশের ভারসাম্য রক্ষাকারী একটি জৈব কীটনাশক।
🔸 উপকারিতা:
-
ক্ষতিকারক সকল ফাঙ্গাসসহ ব্যাকটেরিয়া দূর করে, ফলে গাছ সুস্থ সবল থাকে।
-
সাদা মাছি, মিলিবাগ, শোষক পোকা, পিঁপড়াসহ এ জাতীয় সকল পোকা-মাকড় ধ্বংস করে, ফলে ফলন বৃদ্ধি পায়।
-
পোকা ফসলের পাতা ও ফল খাওয়া বন্ধ করে এবং তাদের বৃদ্ধির চক্র ব্যাহত করে পরবর্তীতে ডিম দেওয়া ও লার্ভা বৃদ্ধি বন্ধ হয়।
-
উৎপাদিত ফসল ১০০% নিরাপদ ও বিষমুক্ত।
-
ইহা ব্যবহারে উপকারী পোকার ক্ষতি হয় না, বিধায় পরাগায়ন বৃদ্ধি পাওয়ায় ফলন ৩০% (প্রায়) বৃদ্ধি পায়।
🔸 ব্যবহার বিধি:
যে কোনো সবজি ফুল, ফল, ধান ও পান পাতাসহ প্রতি লিটার পানির সহিত ১৫-২০ এমএল নিম তেল ডিটারজেন্ট অথবা ২ এমএল শ্যাম্পু মিশিয়ে গাছের পাতার উপর ও নিচ পিঠে ভালোভাবে স্প্রে করতে হবে।
🔸 সতর্কতা:
-
সরাসরি সূর্যকিরণ হলে স্প্রে করবেন না, পাতায় দাগ পড়তে পারে।
-
অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না।
-
শিশু ও পোষা প্রাণীর নাগালের বাহিরে রাখুন।
-
ব্যবহারের সময় অবশ্যই ২ লিটার পানিতে একটি মিনি শ্যাম্পু পাতা মিশিয়ে নিতে হবে।

