Description

Ara-PRO W/S Water & Soil Probiotics – ১০০ গ্রাম (মৎস্যচাষে উপকারী অদৃশ্য প্রহরী)

এটি মৎস্য ও চিংড়ি চাষের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত একটি উন্নত ওয়াটার ও সয়েল প্রোবায়োটিক। এটি জলাশয়ের তলদেশের বর্জ্য পচাতে, ক্ষতিকর গ্যাস দূর করতে এবং প্রাকৃতিক খাদ্য উৎপাদনে অত্যন্ত কার্যকর।

🔸 উপাদান:

প্রতি গ্রামে আছে:

  • ব্যাসিলাস অ্যামাইলোলিকুইফেশিয়েনস (ডি২০৩) ১x১০⁷ সিএফইউ

  • ব্যাসিলাস লাইকেনiformis (ডি৩২৭০) ১x১০⁷ সিএফইউ

  • ব্যাসিলাস সাবটিলিস (ডি২৫৫৮) ১x১০⁷ সিএফইউ

🔸 নির্দেশনা (Indications):

  • ক্ষতিকর জীবাণুসমূহের প্রাদুর্ভাবে।

  • মৎস্য চাষে অনুপযোগী মাটি ও পানি।

  • জৈব বর্জ্যের আধিক্যে।

  • অ্যামোনিয়াসহ অন্যান্য ক্ষতিকর গ্যাসের প্রকোপে।

🔸 সুবিধা সমূহ (Benefits):

  • তলদেশে জমা হওয়া অব্যবহৃত খাদ্য ও মেটাবলিক বর্জ্যসহ অন্যান্য জৈব বর্জ্যসমূহের দ্রুত পচন প্রক্রিয়া ত্বরান্বিত করার মাধ্যমে জলাশয় দূষণমুক্ত রাখে।

  • জৈব বর্জ্যসমূহের জৈব সারে রূপান্তর করার মাধ্যমে প্রাকৃতিক খাদ্যকণা তথা ফাইটো ও জুপ্ল্যাঙ্কটনের স্বাভাবিক বৃদ্ধি সুনিশ্চিত করে।

  • ক্ষতিকর গ্যাস সমূহ যেমন—অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড ইত্যাদির উৎপাদন প্রক্রিয়া নির্মূল করে।

  • জলাশয়ের পানি ও মাটিতে উপস্থিত ক্ষতিকর জীবাণুসমূহের আধিক্য হ্রাস এবং বংশবিস্তার রোধ করে।

  • নিয়মিত ব্যবহারে অ্যালগাল ব্লুম নিয়ন্ত্রণে রাখে।

🔸 মাত্রা ও প্রয়োগবিধি (মাত্রা / ১০০ শতাংশ, ৩-৪ ফুট গভীরতায়):

  • মাছ এবং গলদা: স্বাভাবিক অবস্থায় ৫০ গ্রাম; সংকটপন্ন অবস্থায় ৮০ গ্রাম (প্রতি ১৫ দিন অন্তর)।

  • বাগদা: স্বাভাবিক অবস্থায় ১০০-১৫০ গ্রাম; সংকটপন্ন অবস্থায় ২০০-৩০০ গ্রাম (প্রতি ১০ দিন অন্তর)।

  • চিংড়ি হ্যাচারী: ০.১-০.৩ গ্রাম / ১০০০ লিটার পানিতে দিনে ৪-৫ বার (প্রতি ১৫ দিন অন্তর)। (অথবা রেজিস্টার্ড ফিশারিজ এক্সপার্ট এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য)

🔸 ব্যবহারের নিয়ম:

  • প্রতি ১০০ গ্রাম আরা-প্রো পুকুরের ১০ লিটার পানি এবং ২০০ গ্রাম চিনি অথবা ২০০ গ্রাম চিটাগুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এরপর পুকুরের সর্বত্র সমানভাবে ছিটিয়ে দিতে হবে।

  • প্লাংকটন ব্লুম নিয়ন্ত্রণে উল্লেখিত মাত্রার ৩-৪ গুণ হারে আরা-প্রো চিনি বা চিটাগুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। অতঃপর সন্ধ্যায় জলাশয়ের সর্বত্র সমানভাবে ছিটিয়ে দিতে হবে।

  • চিংড়ি চাষে চিটাগুড়কে পরিশোধনের জন্য প্রতি দশ কেজি চিটাগুড়ের সাথে ২০-৪০ গ্রাম আরা-প্রো এবং উক্ত পুকুরের পানি পরিমাণ মত মিশিয়ে কমপক্ষে ৩ ঘন্টা ভিজিয়ে রাখুন।

🔸 সতর্কতা ও সংরক্ষণ:

  • সতর্কতা: জীবাণুনাশকের উপস্থিতিতে প্রোবায়োটিকের কার্যকারিতা হ্রাস পায়। ফলে এই পণ্য ব্যবহারকালে জীবাণুনাশকের ব্যবহার নির্দেশিত নয়।

  • সংরক্ষণ: আলো থেকে দূরে ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

Shipping and Delivery